কলকাতার সময়-এর উদ্যোগে ‘সেরা দশ দুর্গাপুজো সম্মান’
কলকাতার সময়-এর উদ্যোগে ‘সেরা দশ দুর্গাপুজো সম্মান’
পুজোর শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা নয়, শিল্প ও সংগঠনের কাজকে স্বীকৃতি দেওয়াই লক্ষ্য
কলকাতা: দুর্গাপুজোর শিল্পভাবনা, সৃজনশীলতা এবং উদ্যোক্তাদের পরিশ্রমকে সম্মান জানাতে এবার ‘কলকাতার সময়’-এর পক্ষ থেকে প্রদান করা হবে ‘সেরা দশ দুর্গাপুজো সম্মান’। এই উদ্যোগের উদ্দেশ্য কোনও পুজোকে ছোট বা বড় করে দেখা নয়, বরং পুজোর সঙ্গে যুক্ত শিল্পী ও সংগঠনগুলির সৃজনশীল কাজকে স্বীকৃতি দেওয়া।
এই সম্মান প্রদানের ভাবনা প্রসঙ্গে সংগঠনের পক্ষে লেখক মানব মণ্ডল বলেন, “মা কখনও ছোট-বড়, প্রথম-দ্বিতীয় হতে পারেন না। মায়ের শ্রেষ্ঠত্ব বিচার করার আমরা কেউ নই। তবে বিভিন্ন শিল্পী এবং সংগঠনের কাজকে সম্মান প্রদর্শন করতেই আমরা দশটি পুজোকে সম্মানিত করার কথা ভেবেছি।”
Comments
Post a Comment