Posts

Showing posts with the label উৎসব

কলকাতার সময়-এর উদ্যোগে ‘সেরা দশ দুর্গাপুজো সম্মান’

Image
কলকাতার সময়-এর উদ্যোগে ‘সেরা দশ দুর্গাপুজো সম্মান’ পুজোর শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা নয়, শিল্প ও সংগঠনের কাজকে স্বীকৃতি দেওয়াই লক্ষ্য কলকাতা: দুর্গাপুজোর শিল্পভাবনা, সৃজনশীলতা এবং উদ্যোক্তাদের পরিশ্রমকে সম্মান জানাতে এবার ‘কলকাতার সময়’-এর পক্ষ থেকে প্রদান করা হবে ‘সেরা দশ দুর্গাপুজো সম্মান’। এই উদ্যোগের উদ্দেশ্য কোনও পুজোকে ছোট বা বড় করে দেখা নয়, বরং পুজোর সঙ্গে যুক্ত শিল্পী ও সংগঠনগুলির সৃজনশীল কাজকে স্বীকৃতি দেওয়া। এই সম্মান প্রদানের ভাবনা প্রসঙ্গে সংগঠনের পক্ষে লেখক মানব মণ্ডল বলেন, “মা কখনও ছোট-বড়, প্রথম-দ্বিতীয় হতে পারেন না। মায়ের শ্রেষ্ঠত্ব বিচার করার আমরা কেউ নই। তবে বিভিন্ন শিল্পী এবং সংগঠনের কাজকে সম্মান প্রদর্শন করতেই আমরা দশটি পুজোকে সম্মানিত করার কথা ভেবেছি।” উৎসবের আবহে এই উদ্যোগের মাধ্যমে মণ্ডপসজ্জা, শিল্পভাবনা ও পুজো সংগঠনে যুক্ত মানুষের পরিশ্রমকে সামনে তুলে ধরতে চায় ‘কলকাতার সময়’। পুজোর মূল্যায়নকে প্রতিযোগিতার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে শিল্প ও সৃজনশীলতার প্রতি সম্মান জানানোই এই উদ্যোগের মূল বার্তা।