শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে কলকাতায় অনুষ্ঠিত হলো ‘International Newstar’-এর বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী ও গুণীজন সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৫ নভেম্বর, ২০২৬: শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনে মুখরিত হয়ে উঠল কলকাতার সেন্ট্রাল মেট্রো সংলগ্ন ঐতিহাসিক বিপ্লবী লীলা রায় সভাগৃহ। সম্প্রতি ‘International Newstar’-এর প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সম্পাদক সৌমেন সেনের সার্বিক ভাবনা, বলিষ্ঠ নেতৃত্ব ও পরিচালনায় মহাসমারোহে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী, সাংস্কৃতিক সন্ধ্যা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। সাহিত্য ও শিল্পের সুবাসে সাজানো এই অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো এবং পুরো সভাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ। শুভ সূচনা ও প্রদীপ প্রজ্বলন পরমজিৎ সানার সুমধুর উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এরপর পবিত্র মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন ইন্দ্রনীল মুখার্জি এবং বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আধ্যাত্মিক চিন্তাবিদ ও বিশিষ্ট সমাজসেবী শ্রীমৎ অম্বিকানন্দ জী মহারাজ। একাধিক গ্রন্থের উন্মোচন প্রদীপ প্রজ্বলনের পর শুরু হয় এদিনের অন্যতম আকর্ষণ— গ্রন্থ প্রকাশ পর্ব। আন্তর্জাতিক নবনক্ষত্র সাহিত্য পত্রিকা অনুমোদিত এবং সম্পাদক সৌমেন সেন ও আরতি ঘোষের...