বিতর্ক কাটিয়ে কলকাতার সময়ের ‘সেরা দশ’ সম্মান ফ্রেন্ড ইলেভেন ক্লাবের
বিতর্ক কাটিয়ে কলকাতার সময়ের ‘সেরা দশ’ সম্মান ফ্রেন্ড ইলেভেন ক্লাবের বাংলার লোকশিল্পের অনন্য মেলবন্ধনে নজর কাড়ল ৭৫ বছরের দুর্গোৎসব, সম্মান প্রদান ঘিরে বিতর্ক মেটার পর সৌহার্দ্যের বার্তা কলকাতা: বাংলার লোকশিল্প, ঐতিহ্য ও সৃজনশীলতার মেলবন্ধনে নজর কাড়ল ফ্রেন্ড ইলেভেন ক্লাবের দুর্গাপুজো। কলকাতার সময়ের ‘সেরা দশ’ সম্মানে ভূষিত হল ৭৫ বছরের ঐতিহ্যবাহী এই পুজো। পুরস্কার প্রদানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের অবসানের পর অনুষ্ঠানটি সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের বার্তা বহন করে। পুরস্কার প্রদান ঘিরে প্রথমে কিছুটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। একটি প্রভাবশালী ব্যক্তির প্রস্তাবে এই সম্মান দেওয়া হচ্ছে বলে প্রচার হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ প্রথমে পুরস্কার গ্রহণে অনীহা প্রকাশ করে। অন্যদিকে, কলকাতার সময়ের পক্ষ থেকে জানানো হয়, পুজো পরিক্রমা ও সেরা দশ নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখতেই কোনও বিজ্ঞাপন নেওয়া হয়নি এবং কোনও ক্লাবের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বা পুরস্কারের জন্য অর্থ গ্রহণ করা হয়নি। আয়োজকদের দাবি, বিচারকমণ্ডলীতে লেখক, সাংবাদিক, সংগীতশিল্পী, ক্রীড়াবিদ ও অভিনয়শিল্পীদের মতো বিভিন...